March 7, 2026, 5:32 am
শিরোনাম :
আজ ঐতিহাসিক ৭ মার্চ ইরানে এ যাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’, সময় জানালেন মার্কিন মন্ত্রী দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে ৫৯ লাখ টাকার মাদক ও ভারতীয় চোরাই পণ্য জব্দ হরমুজ প্রণালি: বিশ্ব অর্থনীতির ধমনীতে ইরানের সতর্কবার্তা কক্সবাজারে  তরুণীকে ধর্ষণ আটক ৩  এনসিপিতে ভাঙনের আভাস, পদত্যাগ করলেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক কলিন্স চাকমা সাংবাদিকদের ঐক্য ও সম্প্রীতিতে বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল বিজয়নগরে গরু-মহিষ চুরি ও ডাকাতির ঘটনায় খামারিরা আতঙ্কিত কাজিপুরে ভুট্টাক্ষেতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ইবি শিক্ষিকা হত্যা: প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার, আইসিইউতে চিকিৎসাধীন

তারেক রহমানের সংবর্ধনাস্থল থেকে ১৪৮ টন বর্জ্য সরানো হয়েছে : ডিএনসিসি

অভয়নগর প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর ঢাকার ৩০০ ফুট এলাকা থেকে ১৪৮ টন বর্জ্য সরানোর কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ডিএনসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপে এসব বর্জ্য ঢাকার আমিনবাজার ল্যান্ডফিলে ফেলা হয়। এদিন দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয় বলেও দাবি ডিএনসিসির।

দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বৃহস্পতিবার ৩০০ ফুট এলাকায় সমাবেশ আয়োজন করে বিএনপি। এতে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। জনসমাবেশের ফলে সৃষ্ট বর্জ্য দ্রুত অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যেই ডিএনসিসি তাৎক্ষণিকভাবে এই বিশেষ অভিযান পরিচালনা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানিয়েছে, প্রশাসক মোহাম্মদ এজাজের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল থেকে সমাবেশস্থলের বর্জ্য সরাতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। এ কার্যক্রমে ডিএনসিসির ৩৫০ পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।

সকাল ১০টা থেকে বিএনপির স্থানীয় নেতাকর্মীও স্বেচ্ছায় পরিচ্ছন্নতা কাজে সহযোগিতা করেন বলে জানানো হয় ডিএনসিসির পক্ষ থেকে।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সকাল থেকে এই শীতের মধ্যে আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা এবং বিএনপির যেসব নেতাকর্মী পরিচ্ছন্নতা কাজে অংশ নিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। সবার সম্মিলিত অংশগ্রহণে আমরা এই শহরকে পরিচ্ছন্ন রাখতে পারব।’

তিনি বলেন, ‘যে কোনো উৎসব বা বড় জনসমাগমের পর নগর প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীরা যদি শহর পরিচ্ছন্নতার কাজে যুক্ত হন, তাহলে আমাদের শহরকে আরও বাসযোগ্য করে গড়ে তোলা এবং নাগরিক সেবা দেওয়া অনেক সহজ হবে।



ফেসবুক কর্নার