June 24, 2026, 5:40 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

১০০ বন্দি স্থানান্তরের মাধ্যমে খুলনার নতুন কারাগারের যাত্রা শুরু

Reporter Name

খুলনা অফিস:
খুলনায় নবনির্মিত জেলা কারাগারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে পুরাতন কারাগার থেকে সাজাপ্রাপ্ত ১০০ জন বন্দিকে স্থানান্তরের মধ্য দিয়ে নতুন কারাগারের কার্যক্রমের সূচনা হয়। এতে সশ্রম ৪৫ জন ও বিনাশ্রম ৫৫ জন বন্দিকে প্রিজন ভ্যানে করে স্থানান্তর করা হয়।
খুলনা জেলা পুরাতন কারাগার থেকে বন্দি স্থানান্তরের সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। নৌবাহিনীর কন্টিনজেন্ট, পুলিশ ও র‌্যাব-৬ এর সশস্ত্র সদস্যরা পুরো প্রক্রিয়ায় নিরাপত্তা দায়িত্বে ছিলেন। সকাল থেকে বন্দিদের পর্যায়ক্রমে নতুন কারাগারে নেওয়া হয়, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
খুলনা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, “নতুন কারাগারে বন্দিদের স্থানান্তর সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে আমাদের প্রশাসনিক সক্ষমতা আরও বাড়বে এবং বন্দিদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।”
কারা সূত্রে জানা গেছে, খুলনার নতুন জেলা কারাগারটি হরিণটানা থানাধীন চকআহসানখালী এলাকায় নির্মিত হয়েছে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কারাগারে বন্দিদের আবাসন, নিরাপত্তা ও পুনর্বাসনের মান বাড়ানো হয়েছে। এতে পর্যাপ্ত ওয়ার্ড, আধুনিক রান্নাঘর, মেডিকেল ইউনিট ও কারা প্রশাসনের জন্য অফিস ব্যবস্থাও রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পুরাতন খুলনা জেলা কারাগারটি শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থান করায় তা স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। নতুন কারাগার চালুর মাধ্যমে এখন বন্দি ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।



ফেসবুক কর্নার