April 24, 2026, 4:26 am
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

মা খালেদা জিয়া’র শারিরীক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টিএ ৪০ মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।
এর আগে, বিকেলে তারেক রহমানের শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গুলশানের বাড়িতে ফেরেন। তারও আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। সেখান থেকে আগারগাও নির্বাচন অফিসে যান বিএনপির এই নেতা। সেখানে নিজের এনআইডির জন্য ছবি তোলাসহ যাবতীয় কাজ সম্পন্ন করেন।

সেখান থেকে বনানী কবরস্থানে এসে নিজের ছোটভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর  রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী এবং  ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির এই নেতা। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান তিনি।



ফেসবুক কর্নার