November 20, 2026, 12:57 pm
শিরোনাম :
নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ তিনজন গ্রেপ্তার বাঁশখালীতে সরকারি উচ্চ বিদ্যালয়ের ফটকে ‘বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়’ লেখা ব্যানার রাস পূজা ঘিরে সুন্দরবনে বাড়তি নিরাপত্তা, মাঠে একাধিক টিম ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এখন ইজিবাইক চালক স্বর্ণের দুল-নাকফুল ছিনতাইয়ের সময় হামলায় বৃদ্ধার মৃত্যু পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাসার গেটে আগুন দেওয়ার চেষ্টা, তদন্তে পুলিশ জমি বিরোধে বাবার মরদেহ দাফনে সন্তানদের বাধা কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের সপ্তম চালান রাঙ্গাবালীতে সংরক্ষিত বন দখলের অভিযোগ, বিপাকে বন বিভাগ নিরাপত্তা শঙ্কায় বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

বুধবার ২টায় খালেদা জিয়ার জানাজা, সাড়ে তিনটায় দাফন

অভয়নগর প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার দুপুর ২টায়  জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদের খতিব। সাড়ে তিনটার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হবে।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন অনুষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকবে। নিরাপত্তার স্বার্থে জানাজা ও দাফনস্থলে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এর আগে,  দুপুরে সচিবালয়ে খালেদা জিয়ার জানাজা ও দাফনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগামীকাল সকালে এভারকেয়ার থেকে সংসদ ভবনে আনা হবে খালেদা জিয়ার মরদেহ। এ সময় রাস্তার দু’পাশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। রাষ্ট্রীয় মর্যাদায় আনা হবে মরদেহ। জানাজা, দাফন সব পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে।

জানাজা ও দাফন ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিরাপত্তায় থাকবেন। এমনকি কিছু জায়গায় সেনাবাহিনী থাকবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার