June 25, 2026, 1:38 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসানের জানাজা সম্পন্ন; সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

অভয়নগর প্রতিবেদক

মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান মরহুম মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষ অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, এ্যাডভোকেট আহমেদ আজম খান, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ প্রমুখ। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।
মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘদিন সুনামের সঙ্গে দায়িত্ব পালন শেষে রাজনীতিতে সক্রিয় হন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে আইনশৃঙ্খলা রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদারে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন।
জানাজার আগে বক্তারা বলেন, মাহমুদুল হাসান ছিলেন একজন সৎ, শৃঙ্খলাপরায়ণ ও দেশপ্রেমিক নেতা। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ ও দায়িত্বশীল রাজনীতিবিদকে হারাল বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার