June 25, 2026, 2:37 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম

১১ জানুয়ারি (রোববার) সিরাজগঞ্জে আসছেন তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ ১৯ বছর পর পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামি রোববার (১১ জানুয়ারি)  তিনি ঢাকা থেকে বগুড়ার পথে রওয়ানা হবেন। বগুড়ায় যাওয়ার পথে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্ক এলাকায় একটি দোয়া মাহফিলে অংশ নেবেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) তারে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন রোববার (১১ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিসিক শিল্পপার্ক এলাকায় দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ইতিমধ্যে জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে অনুষ্ঠানস্থল পরিদর্শন করা হয়েছে। তারেক রহমানের আগমন ও দোয়া মাহফিলকে সফল করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
জানা গেছে তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তণের পর এই প্রথম ঢাকার বাইরে কোন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তিনি ১১ জানুয়ারি ঢাকা থেকে সিরাজগঞ্জ হয়ে বগুড়ায় যাবেন। পরদিন ১২ জানুয়ারি সকালে আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গণদোয়ায় অংশ নেবেন। এরপর তিনি রংপুরে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এদিকে তারেক রহমানের সিরাজগঞ্জে আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপণা বিরাজ করছে।



ফেসবুক কর্নার