August 15, 2026, 1:24 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি দুবাইয়ে স্বর্ণের দাম

অভয়নগর প্রতিবেদক

দুবাইয়ের স্বর্ণবাজারে আজ সকালে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেলেও দাম এখনও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে।বুধবার সকালে বাজার খোলার সময়।
২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম দাঁড়িয়েছে ৫৩৭ দশমিক ৭৫ দিরহাম,যার বাংলাদেশি মূল্য প্রায় ১৮ হাজার টাকা।একই সময়ে২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রাম ৪৯৮ দিরহাম,বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ১৬ হাজার ৭০০ টাকা।
অন্য ক্যারেটের স্বর্ণের দামের দিকে তাকালে দেখা যায়—২১ ক্যারেট স্বর্ণ: ৪৭৭ দশমিক ৫০ দিরহামবাংলাদেশি মূল্য প্রায় ১৬ হাজার টাকা প্রতি গ্রাম১৮ ক্যারেট স্বর্ণ: ৪০৯ দশমিক ২৫ দিরহামবাংলাদেশি মূল্য প্রায় ১৩ হাজার ৭০০ টাকা প্রতি গ্রাম১৪ ক্যারেট স্বর্ণ: ৩১৯ দশমিক ২৫ দিরহামবাংলাদেশি মূল্য প্রায় ১০ হাজার ৭০০ টাকা প্রতি গ্রাম
দীর্ঘদিন ধরে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী থাকায় সংযুক্ত আরব আমিরাতের ক্রেতা ও বিনিয়োগকারীদের কেনাকাটার ধরণে পরিবর্তন এসেছে। অনেকেই গয়নার পরিবর্তে এখন স্বর্ণের কয়েন ও বার কেনার দিকে ঝুঁকছেন, ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে—এই আশায়।
অন্যদিকে, উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতারা বড় ও ভারী গয়না কেনা কমিয়ে দিয়েছেন। ফলে বাজারে এখন হালকা ও ছোট ডিজাইনের অলংকারের চাহিদা তুলনামূলকভাবে বেড়েছে বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে স্বর্ণের দামে আরও ওঠানামা দেখা যেতে পারে।



ফেসবুক কর্নার