April 23, 2026, 10:23 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

ভাইরালের পর খোলামেলা ভিডিও মুছে দিলেন অভিনেত্রী জেবা

অভয়নগর প্রতিবেদক

জেবা জান্নাত। হুট করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল নাম। নাটকের এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তিনি। খুব বেশি একটা অভিনয়ে নিয়মিত না হলেও সরব আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নেট দুনিয়ায় নানা কারণেই প্রায় সময় আলোচনায় থাকেন তিনি। বৃহস্পতিবার রাতে হুট করেই আবারও আলোচনায় তিনি। এবারের বিষয় নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন জেবা জান্নাত।

যেখানে তাকে দেখা যায়, বিকিনি পরে বেশ খোলামেলা ভাবে সুইমিংপুলে নেমেছেন। সেই ভিডিওতে সাহসী লুকে বেশ কয়েকটি মুহূর্তে ধরা দেন। ইতোমধ্যেই ভিডিওটি নিয়ে নেটিজেনরা ইতিবাচক-নেতিবাচক নানা মন্তব্যই করেছেন।

তবে ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিওটি নিয়ে অবশ্য তিনি কোনো মন্তব্যই করেননি। ভিডিওতে থাকা এই লুকে এর আগে খুব বেশি একটা দেখা যায়নি তাকে।

কিন্তু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মধ্যরাতে রাতে ভিডিওটি মুছে ফেলেন তিনি। যার কারণ এখন তার ভক্তরা সেই ভিডিওটি কোথাও খুঁজে পাচ্ছেন না। তবে ঠিক কী কারণে জেবা মুছে দিলেন তার ভিডিও, তাও কোথাও প্রকাশ করেননি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্যই করেননি তিনি।

প্রসঙ্গত, প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশো-তে প্রথমবার হাজির হয়েছিলেন জেবা জান্নাত। পরবর্তীতে টিকটক ভিডিওতে নজর কাড়েন তিনি। সেখান থেকেই নাম লেখান টিভি নাটকে। ‘ক্রস কানেকশন’, ‘পার্টনারশিপ আনলিমিটেড’, ‘রিকশাওয়ালার প্রেম’সহ বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে।



ফেসবুক কর্নার