June 23, 2026, 5:04 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

অভয়নগর প্রতিবেদক

গেল বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে।

সম্প্রতি বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু খবর ও ছবি ছড়িয়ে পড়ে। এসব খবর ভুয়া জানিয়ে মুখ খুলেছেন তাহসান। তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না।’

এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিবাহবার্ষিকী নিয়ে এসব খবর দেখে সংসার ভাঙনের বিষয়ে কথা বলেন জনপ্রিয় এই গায়ক। জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান জানান, সম্প্রতি তাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

দেশের একটি গণমাধ্যমের সঙ্গে একান্ত আলাপে তাহসান খান বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি।
সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’

২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।



ফেসবুক কর্নার