June 24, 2026, 5:59 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ভালোবাসার বন্ধনে লক্ষ্মীপুরে ফরাসি পুত্রবধূ

অভয়নগর প্রতিবেদক

জীবন আমার ধন্য হলো, হয়ে লক্ষ্মীপুরের বউ”— এমন আবেগঘন বার্তার মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন বাংলাদেশি পুত্রবধূ, ফরাসি নাগরিক সিনথিয়া ইসলাম। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, ২০১৭ সালে খ্রিষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সিনথিয়া। এরপর লক্ষ্মীপুরের যুবক রাসেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ইসলাম গ্রহণের আগে তার নাম ছিল ‘অম’। বর্তমানে মুসলিম পরিচয়ে তিনি পরিচিত সিনথিয়া ইসলাম নামে।
দাম্পত্য জীবনে তারা দুই সন্তানের জনক-জননী। তাদের কন্যা সন্তান আমেনা ইসলাম (৬) এবং পুত্র আলিফ ইসলাম (৪)। সম্প্রতি রাসেল তার স্ত্রী ও সন্তানদের নিয়ে লক্ষ্মীপুরে নিজ বাড়িতে আসেন। সেখানে তারা মেঘনা নদীর তীরসহ লক্ষ্মীপুরের বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখেন এবং গ্রামীণ পরিবেশে সময় কাটান।
পরিবারটির আনন্দঘন মুহূর্তগুলো তাদের ফেসবুক পেজে নিয়মিত প্রকাশ করা হয়, যা ইতোমধ্যে অনেকের মন কেড়েছে। বিদেশি হয়েও একজন বাংলাদেশি পুত্রবধূ হিসেবে গ্রামবাংলার সঙ্গে এমন আত্মিক বন্ধন অনেকের কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।
লক্ষ্মীপুর ভ্রমণের পাশাপাশি তারা পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারেও ঘুরে আসেন। প্রকৃতির সৌন্দর্য ও পারিবারিক আনন্দের মুহূর্তগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে দেশপ্রেম ও পারিবারিক বন্ধনের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তারা।
পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) সকালে তারা বাংলাদেশ ত্যাগ করেন। তবে অল্প সময়ের এই সফরেই লক্ষ্মীপুরের মানুষের সঙ্গে সিনথিয়া ইসলামের সম্পর্ক হয়ে উঠেছে আরও গভীর ও আবেগঘন।
বিদেশি হয়েও একজন বাংলাদেশি বউ হিসেবে সিনথিয়া ইসলামের এমন ভালোবাসা ও আন্তরিকতা ইতোমধ্যেই নেটিজেনদের হৃদয় জয় করেছে।



ফেসবুক কর্নার