August 15, 2026, 1:24 pm
শিরোনাম :
ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন, পাঠাভ্যাস গড়তে নানা আয়োজন অনলাইনে আবেদনেই শিক্ষকদের অবসরের টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছাবে: প্রধানমন্ত্রী রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা আঠারো চূড়া বিলে ক্যাফে উদ্বোধন ঘিরে বিশৃঙ্খলা, তরুণকে আটকের অভিযোগ গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে ভোগান্তি বাড়ছে ৫ টাকার মিনি প্যাকে তথ্যহীন বেবি সুইটস চানাচুর, খাদ্যমান নিয়ে প্রশ্ন নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হচ্ছে আরও ৫০০ শয্যা, উদ্বোধন শনিবার ক্ষুব্ধ বাঁধনের কড়া বার্তা ‘ভয় দেখিয়ে লাভ হবে না’ সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

অভয়নগর প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের জমা দেয়া মনোনয়পত্রের বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) তৃতীয় দিনে ৭১টি আপিল নিষ্পত্তি শুনানি হয়েছে।
যার মধ্যে আগে থেকে নির্ধারিত ৭০টি আপিল শুনানি আজ সোমবার (১২ জানুয়ারি) নির্ধারিত হয়। পাশাপাশি গতকাল রোববারের নির্ধারিত একটি আপিল আবেদনের শুনানিও হয়।

আজ শুনানিতে ৪১ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। ২৫ জনের আপিল মঞ্জুর হয়নি। আর ৪ জনের আপিল আবেদন স্থগিত করা হয়েছে এবং ১ জন তার আপিল প্রত্যাহার করেছেন।
এদিকে, আজ অনুষ্ঠিত আপিল শুনানির মধ্যে দৈত্ব নাগরিকত্বের কারণে চট্রগ্রাম-৯ আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল মঞ্জুর করেনি ইসি।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও কিশোরগঞ্জ–৫ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসনাত কাইয়ূম প্রার্থিতা ফিরে পেয়েছেন আপিলে।
এর আগে, আপিলে গত শনিবার প্রার্থিতা ফিরে পান ৫১ জন, আর গতকাল রোববার ৫৭ জনের প্রার্থিতা বৈধ হিসেবে বিবেচিত হয়। ্
ছাব্বিশের নির্বাচনের সংশোধিত তফসিলের সময়সূচি অনুযায়ী, আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ, পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবে।
তারপর ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।



ফেসবুক কর্নার