March 6, 2026, 6:23 am
শিরোনাম :
জামালপুরে স্ত্রীকে হত্যা করে মরদেহ পোড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামী আটক মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে

মান্না ভাই এমবিবিএসে অভিনয়ের প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছিলেন টাবু

অভয়নগর প্রতিবেদক

বলিউডে শক্তিশালী অভিনেত্রীর প্রতিশব্দ যদি কেউ হন, তিনি নিঃসন্দেহে টাবু। নব্বইয়ের দশক থেকে শুরু করে আজ পর্যন্ত একের পর এক চরিত্রে নিজের অভিনয় দক্ষতার ছাপ রেখে চলেছেন তিনি। তবে টাবুকে ঘিরে এমন এক অজানা তথ্য সামনে এসেছে, যা সরাসরি জড়িয়ে রয়েছে সঞ্জয় দত্তের একটি সর্বকালের ব্লকবাস্টার ছবির সঙ্গে। বিশ্বাস করা কঠিন হলেও সত্যি।

সঞ্জয় দত্তের সেই সুপারহিট ছবির প্রস্তাব এক সময় না করে দিয়েছিলেন টাবু।

আশির দশক থেকে বলিউডে পথ চলা শুরু করা সঞ্জয় দত্তের ক্যারিয়ার ২০০০ সালের পর নতুন মোড় নেয় একটি বিশেষ ছবির হাত ধরে। সেই ছবিটিই তার ক্যারিয়ারে এক নতুন অধ্যায় খুলে দিয়েছিল। কিন্তু ব্যাপার হলো, এই ছবির প্রধান নারী চরিত্রের প্রস্তাব প্রথমে দেওয়া হয়েছিল টাবুকে।

তবে তখন নতুন পরিচালকের ছবিতে কাজ করতে রাজি হননি তিনি। সেই সময় ‘হেরা ফেরি’র সাফল্যের রেশে টাবু ছিলেন তুঙ্গে, আর সেই কারণেই ঝুঁকি নিতে চাননি বলে মনে করা হয়।

যে ছবির কথা বলা হচ্ছে, সেটি হলো, ‘মুন্না ভাই এমবিবিএস’। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবিতে প্রধান অভিনেত্রীর চরিত্রের জন্য নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন তাব্বু।

কিন্তু কোনো অজানা কারণে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর সেই চরিত্রে সুযোগ পান অপেক্ষাকৃত নতুন মুখ গ্রেসি সিং।

 ‘মুন্না ভাই এমবিবিএস’-এ ডা. সুমন ওরফে ‘চিঙ্কি’-র ভূমিকায় গ্রেসি সিং দর্শকদের মন জয় করে নেন। এই তথ্য প্রকাশ্যে এসেছে ছবিতে সার্কিট চরিত্রে অভিনয় করা অভিনেতা আরশাদ ওয়ার্সির মুখে। সম্প্রতি দেওয়া এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি এই বিস্ফোরক তথ্য জানান।

উল্লেখ্য, সঞ্জয় দত্ত ও টাবু এর আগেও ‘সরহদ পার’সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন।

২০০৩ সালে মুক্তি পাওয়া ‘মুন্না ভাই এমবিবিএস’ বক্স অফিসে কার্যত ঝড় তোলে। মাত্র ১০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি আয় করেছিল ২৩ কোটি টাকারও বেশি। আজও এই ছবি বলিউডের অল টাইম ব্লকবাস্টার তালিকায় উজ্জ্বল উদাহরণ হয়ে রয়েছে।



ফেসবুক কর্নার