November 19, 2026, 10:43 am
শিরোনাম :
কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

জুলাই সনদ ইস্যুতে আমীর খসরু যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি হয়েছে

Reporter Name

নিজস্ব প্রতিবেদক ঢাকা।।

জুলাই সনদ নিয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, তার বাইরে আরও বেশি অনৈক্য তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (৯ নভেম্বর) ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, যারা জাতীয় নির্বাচনকে বাঁধাগ্রস্থ করতে চায়, তারা গণতন্ত্র বিশ্বাস করে না। মানুষ এখন নির্বাচন চায়, জনগণের বাইরে গিয়ে কোনো কিছু করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জনগণের সিদ্ধান্ত তোয়াক্কা না করে অনেকে এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে চায়। সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। সংসদে এ সংক্রান্ত সংশোধনের আগে গণভোট সংবিধানিক হবে না। তারপরেও নির্বাচনের দিন গণভোটে রাজি হয়েছে বিএনপি।



ফেসবুক কর্নার