June 23, 2026, 4:20 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

অভয়নগর প্রতিবেদক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিশা পাটানির চর্চিত প্রেমিক তালবিন্দরকে নিয়ে যখন সরগরম নেটদুনিয়া ঠিক তখনই যেন সামনে এলো এক বিস্ফোরক তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল ফেলে দিল একটি পোস্ট। ইঙ্গিত মিলেছে ‘এইচআইভি’-এর মতো মরণব্যাধিতে আক্রান্ত সেই কথিত প্রেমিক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পাঞ্জাবে জন্ম নেওয়া ও ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠা জনপ্রিয় সংগীতশিল্পী তালবিন্দর সিং সিধুর প্রেমে মজেছেন দিশা পাটানি। বেশ কয়েকবার দুজনকে হাত ধরে ক্যামেরাবন্দিও হতে দেখা গেছে। এমন গুঞ্জনের মাঝে সেই গায়কের প্রাক্তন প্রেমিকা সোনি কৌরের পোস্ট নিয়েই শুরু হয়েছে আলোচনা। পোস্টে কারও নাম না উল্লেখ করলেও সোনি কৌর দিয়েছেন এক ভয়াবহ ইঙ্গিত।

পোস্টে সোনি কৌর লিখেছেন, বিষয়টি শুধু এইচআইভি বা যৌনবাহিত রোগের নয়। মানুষ অভিশাপের সঙ্গে দুর্ভাগ্যও বয়ে আনে। তাই কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, সরাসরি নাম উল্লেখ না করলেও সোনির সে পোস্টটি তালবিন্দরকে উদ্দেশ্য করে লেখা হয়েছে, তা নেটিজেনদের অধিকাংশই ধারণা করছেন। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি দিশার নতুন এই ‘বিশেষ বন্ধু’ সত্যিই কোনো গুরুতর রোগে আক্রান্ত? যদিও এমন বিতর্কের মাঝেও দিশা বা তালবিন্দর, এখন পর্যন্ত তাদের কেউই মুখ খোলেননি।

টাইগার শ্রফের সঙ্গে দীর্ঘ সম্পর্কের বিচ্ছেদের পর সম্প্রতি দিশার নাম জড়িয়েছে গায়ক তালবিন্দরের সঙ্গে। অভিনেত্রী কৃতি স্যাননের বোন নূপুর স্যাননের বিয়ের অনুষ্ঠান থেকে এই জল্পনার সূত্রপাত। সেখানে দিশা ও তালবিন্দরের ঘনিষ্ঠ রসায়ন সবার নজর কাড়ে। তবে এই প্রেমের গুঞ্জনের মধ্যেই তালবিন্দরের সাবেক প্রেমিকার এই পোস্ট এখন বড় প্রশ্ন তুলছে।



ফেসবুক কর্নার