June 24, 2026, 4:14 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ক্রাউড ফান্ডিং করে নির্বাচনের অর্থ সংগ্রহ করবে এনসিপি

অভয়নগর প্রতিবেদক

ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে টাকা তুলে জাতীয় সংসদ নির্বাচন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা চেয়েছে দলটি।

আজ সোমবার রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ।

দেশের সাধারণ মানুষকে অর্থ সহযোগিতা করার আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, ‘জাতীয় নাগরিক পার্টির যেই প্রার্থীকে পছন্দ হয় অথবা পার্টিকে ডোনেট করুন। এই যে নির্বাচনী বৈতরণী সেটা পার হতে সহযোগিতা করুন, আমরা আপনাদের সমর্থনে নির্বাচিত হলে সংসদে গিয়ে আপনাদের ভয়েসটাই রেইজ করব।’

তবে অর্থ ডোনেট করার সুনির্দিষ্ট কোনো সীমা নির্ধারণ করা হয়নি এবং সবাই সামর্থ্য অনুযায়ী অর্থ সহায়তা করতে পারবে বলে জানান তিনি। তিনি বলেন, দাতারা চাইলে সরাসরি জাতীয় নাগরিক পার্টিকে অনুদান দিতে পারবেন, আবার চাইলে নির্দিষ্ট কোনো প্রার্থীকে সহায়তা করতে পারবেন।

পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এই তহবিলে কত টাকা এলো, কোথায় খরচ হলো— সবকিছু প্রতি বছর অডিটের মাধ্যমে যাচাই করে পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করা হবে বলে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির প্রার্থীদের মধ্যে কেউই হাজার কোটি বা শত শত কোটি টাকার ঋণখেলাপি নন বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি বলেন, আমাদের প্রার্থীদের কারো বিদেশি নাগরিকত্ব বা বিদেশে বাড়িঘর নেই। এটাই আমাদের রাজনীতির একটি মৌলিক পার্থক্য।



ফেসবুক কর্নার