June 24, 2026, 4:16 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

গণভোট জনগণের অধিকার, সচেতনতা জরুরি—পঞ্চগড়ে ড. এম সাখাওয়াত হোসেন

অভয়নগর প্রতিবেদক

গণভোট ২০২৬ উপলক্ষে প্রচারণা কার্যক্রম জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসন পঞ্চগড়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, উপদেষ্টা, নৌপরিবহন মন্ত্রণালয় ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন কাজী মো. সায়েমুজ্জামান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়।
প্রধান অতিথির বক্তব্যে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, “গণভোট একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে সঠিক, নিরপেক্ষ ও ইতিবাচক প্রচারণা অত্যন্ত প্রয়োজন। গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব জনগণের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামতের প্রতিফলন নিশ্চিত করা গেলে গণতান্ত্রিক চর্চা আরও সুদৃঢ় হবে এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে জনসম্পৃক্ততা বাড়বে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, গণভোট ২০২৬ সফলভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন পঞ্চগড় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। সরকারি দপ্তর, গণমাধ্যম ও বিভিন্ন অংশীজনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য গণভোট বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত



ফেসবুক কর্নার