April 24, 2026, 8:17 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

ঢাকা ১: ভোটের মাঠে ফিরলেন হাত পাখা ও হরিণের প্রার্থী

অভয়নগর প্রতিবেদক

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১ আসনের রাজনৈতিক সমীকরণ এখন বেশ আকর্ষণীয় করে তুলেছে।

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা-১ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। নানা নাটকীয়তা আর আইনি লড়াই শেষে প্রার্থিতা ফিরে পেয়ে আজ বুধবার (২১জানুয়ারি, ২০২৬) আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ পেয়েছেন দই প্রার্থী। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ডা. নুরুল ইসলাম লড়বেন তাঁর দলীয় প্রতীক ‘হাত পাখা’ নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী অন্তরা সেলিমা হুদা লড়বেন ‘হরিণ’ মার্কা নিয়ে।

উল্লেখ্য যে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে বিভিন্ন কারণে এই দুই প্রার্থীর মনোনয়নপত্র অযোগ্য ঘোষণা করেছিলেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। তবে দমে না গিয়ে প্রার্থীরা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। আপিল শুনানি শেষে কমিশন তাঁদের মনোনয়নপত্রের বৈধতা প্রদান করে। আজ বুধবার (২১ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন থেকে তাঁদের নির্বাচনী প্রতীক বরাদ্দ দেওয়া হয়।



ফেসবুক কর্নার