August 5, 2026, 12:21 pm
শিরোনাম :
হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী রাষ্ট্রপতির সামনেই জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল ফিরে দেখা ৩৬ জুলাই মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষার স্রোত নামে শহীদ মিনারে

কোটচাঁদপুরে তরুণ ভোটারদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের কোটচাঁদপুরে মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে তরুণ ভোটার ও শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাসউদ।
সংলাপে জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল, জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা সহকারী কমিশনার ভূমি এবং মডেল থানার তদন্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। আলোচনায় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণ এবং তরুণদের দায়িত্ব বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন প্রশাসনিক কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, নতুন ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ‘হ্যাঁ’ ভোট দেওয়া প্রয়োজন। গণভোটে জয়লাভ করলে দেশে সংস্কার বাস্তবায়ন সম্ভব হবে এবং তরুণ প্রজন্মের স্বার্থ রক্ষা করা যাবে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের প্রশ্নের উত্তরও পান। সংলাপের শেষে সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের ট্রেনিং অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার