June 25, 2026, 6:51 pm
শিরোনাম :
নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ

নির্বাচন বিনষ্টের চেষ্টা চলছে, ওই ফাঁদে পা দেয়া যাবে না : শামা ওবায়েদ

অভয়নগর প্রতিবেদক

ফরিদপুর-২ আসনের (সালথা-নগরকান্দা উপজেলা) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, নির্বাচন বিনষ্টের চেষ্টা চলছে, পায়ে পাড়া দিয়ে ঝামেলা করার চেষ্টা করছে অনেকেই, কিন্তু ওই ফাঁদে পা দেয়া যাবে না। সবাইকে সজাগ থাকতে হবে। মাথা ঠান্ডা রেখে বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাইতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোনাগ্রামে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামা ওবায়েদ।

তিনি বলেন, ‘নির্বাচন নষ্ট হয় এমন পরিবেশ তৈরি করার ষড়যন্ত্র চলতেছে। সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এই ফাঁদে পা দেয়া যাবে না।’

শামা ওবায়েদ বলেন, ‘বাড়িতে এসে কেউ এনআইডি কার্ড এবং মোবাইল নম্বর চাইলে সংশ্লিষ্ট থানা ও সেনাবাহিনী ক্যাম্পে ফোন দিবেন। এটা সরকারি কাজে ব্যতীত কেউ চাইলে সেটা অনৈতিক।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘এলাকার উন্নয়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে এলাকার স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ নানা উন্নয়ন করা সম্ভব হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’

স্থানীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।



ফেসবুক কর্নার