June 25, 2026, 6:02 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

গত ১৫ বছরে মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

গত ১৫ বছরে দেশে মেগা প্রকল্পের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এসব প্রকল্পের সুফল সাধারণ মানুষ পায়নি, বরং দুর্নীতির মাধ্যমে একটি গোষ্ঠী লাভবান হয়েছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি নির্বাচন নয়; এই নির্বাচন নির্ধারণ করবে আগামীর সরকার দেশের মানুষের কাছে জবাবদিহিমূলক হবে কি না। তাই ভোটের বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে দেশ কোন পথে এগোবে।

তিনি আরও বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকার বগুড়াকে একটি মডেল জেলায় রূপান্তর করেছিল। সেই অভিজ্ঞতার আলোকে পর্যায়ক্রমে দেশের বাকি ৬৩টি জেলাকেও উন্নয়নের আওতায় আনার পরিকল্পনা ছিল বিএনপির। কিন্তু পরবর্তী ১৭ বছরে শুধু বগুড়া নয়, পুরো বাংলাদেশই বঞ্চিত হয়েছে।

তারেক রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে দেশের মানুষ ন্যায্য চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে, কৃষি খাত দুর্বল হয়েছে এবং শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়েছে। উন্নয়নের নামে মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও সেখানে মেগা দুর্নীতি হয়েছে।

তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলে যেভাবেই হোক দুর্নীতির টুটি চেপে ধরতে হবে। ইনসাফ ও জবাবদিহিতার মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়াই হবে বিএনপির প্রধান লক্ষ্য।



ফেসবুক কর্নার