April 24, 2026, 8:41 am
শিরোনাম :
সাইবার সুরক্ষা আইন ২০২৬: একটি যুগান্তকারী রক্ষাকবচ সালিস বৈঠকে স্কুলের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩ প্রবাসী নবী হোসেনের সংসার ভাঙনের অভিযোগ, ন্যায়বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ জবিতে শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্যাংক অ্যাকাউন্ট সুবিধা চালু ভুল প্রশ্নপত্র ইস্যুতে ১৭৭ শিক্ষার্থী নিয়ে শঙ্কা নেই: জেলা প্রশাসক গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত

জরিপে ৪৭ শতাংশের মতো মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন

অভয়নগর প্রতিবেদক

নির্বাচন যত ঘনিয়ে আসছে, বিএনপির প্রতি জনগণের সমর্থন ততই সুসংহত হচ্ছে বলে হালনাগাদ জরিপে উঠে এসেছে। বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং পরিচালিত এক জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশের বেশি মানুষ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।

‘পিপলস ইলেকশন পালস সার্ভে (পেপস)’ শীর্ষক এ জরিপের তৃতীয় রাউন্ডের ফলাফলে বিএনপির ক্রমবর্ধমান জনসমর্থনের ইঙ্গিত পাওয়া যায়। জরিপ অনুযায়ী, আগের রাউন্ডগুলোর তুলনায় এবার বিএনপির অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

জরিপের তথ্য অনুযায়ী, পূর্বে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সমর্থক হিসেবে চিহ্নিত একটি অংশের ভোটার এখন বিএনপির প্রতি ঝুঁকছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের একটি উল্লেখযোগ্য অংশও বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

ইনোভেশন কনসাল্টিং জানিয়েছে, নির্বাচনের সময় যত এগোচ্ছে, ভোটারদের রাজনৈতিক অবস্থানে পরিবর্তনের প্রবণতাও তত স্পষ্ট হচ্ছে। জরিপের বিস্তারিত ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।



ফেসবুক কর্নার