June 25, 2026, 4:12 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

চরম প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ছেড়ে যাইনি, ভবিষ্যতেও যাবো না: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, চরম প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি জনগণকে ছেড়ে যাননি এবং ভবিষ্যতেও দেশ ও মানুষকে ছেড়ে কোথাও যাবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষ ১৩ তারিখের পর একটি দৃশ্যমান পরিবর্তন দেখতে চায়। সেই পরিবর্তন আসবে যুবসমাজের আকাঙ্ক্ষা ও মা-বোনদের প্রত্যাশার ভিত্তিতে। তিনি বলেন, দেশের মানুষ আর কোনো আধিপত্যবাদ বা দমনমূলক রাজনীতি দেখতে চায় না।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, “আমাদের মায়েদের গায়ে হাত দেওয়া হবে আর আমরা চুপচাপ বসে থাকবো—এটা কেউ যেন না ভাবে।” এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি হুঁশিয়ারি দেন।

জামায়াতের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে তিনি বলেন, “আমরা ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসা বন্ধ করে দেবো, ইমাম-খতিবদের সরিয়ে দেবো—এমন কথা ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

সমাবেশে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী এমন একটি সমাজ গড়তে চায় যেখানে সবাই নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে। চাঁদাবাজদের উদ্দেশে তিনি বলেন, প্রথমে সংশোধনের সুযোগ দেওয়া হবে, কিন্তু কেউ সংশোধিত না হলে তাকে কঠোর পরিণতি ভোগ করতে হবে।



ফেসবুক কর্নার