June 25, 2026, 5:19 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

বগুড়ায় জেলা বিএনপির মতবিনিময় সভায় তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

উত্তরাঞ্চলে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) সকালে তিনি বগুড়া জেলা বিএনপির আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনা দেন।

এর আগে বগুড়ায় অবস্থানকালে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কৌশল ও মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ে নেতাদের সঙ্গে আলোচনা করেন বিএনপি চেয়ারম্যান।

দুপুরে সিরাজগঞ্জে একটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে যাওয়ার পথে বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি পথসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাকে স্বাগত জানাতে ইতোমধ্যে ঢাকা–রংপুর মহাসড়কের শাজাহানপুর এলাকায় বিএনপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন।

পথসভা শেষে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় আরও একটি পথসভায় বক্তব্য রাখার সম্ভাবনাও রয়েছে। এরপর তিনি সিরাজগঞ্জের জনসভায় অংশ নেবেন এবং পরবর্তীতে টাঙ্গাইলে আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার