June 25, 2026, 5:25 pm
শিরোনাম :
গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা

জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয়ের আশা করা যাবে না: তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনবিচ্ছিন্ন হয়ে এই নির্বাচনে জয়ের আশা করা যাবে না। বসে থাকলে চলবে না, ভোটারদের কাছে যেতে হবে।

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কয়েকজন নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের জনপ্রিয়তা এতটাই বেশি যে ভোটারদের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত করা সম্ভব। তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে তারেক রহমান বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া জয় সম্ভব নয়। সবাইকে ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, জনরায়ের প্রতিফলন ততটাই শক্তিশালী হবে বলেও তিনি মন্তব্য করেন।

সারাদেশে নির্বাচনী প্রচারণার ব্যস্ততার কারণে নিজের আসনে বেশি সময় দিতে পারবেন না জানিয়ে তারেক রহমান বলেন, অতীতে নানা সময়ে তিনি বগুড়ায় এসেছেন, এবার প্রার্থী হিসেবে এসেছেন। তবে তার নির্বাচন পরিচালনার দায়িত্ব স্থানীয় নেতাকর্মীদের ওপরই থাকবে। তিনি বলেন, “বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। এখানকার জনগণকে আপনারাই দেখে রাখবেন।”

সকাল ১১টায় শুরু হওয়া মতবিনিময় সভায় তিনি প্রথমে স্থানীয় নেতাদের অভাব-অভিযোগ ও মতামত শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভা শেষে সিরাজগঞ্জের নির্বাচনী জনসভার উদ্দেশে রওনা হন তারেক রহমান। পথে শাজাহানপুর ও শেরপুর মোড়ে সড়কের দুই পাশে জড়ো হওয়া হাজারো মানুষের উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন।



ফেসবুক কর্নার