June 25, 2026, 2:34 pm
শিরোনাম :
কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ১ লাখ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম

চক্রান্তকারীরা ষড়যন্ত্রমূলকভাবে আমিরের এক্স একাউন্ট হ্যাক করেছে— দাবি জামায়াতের

অভয়নগর প্রতিবেদক

ষড়যন্ত্রমূলকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছে দলটি। এ ঘটনায় একটি বিশেষ রাজনৈতিক দলের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হ্যাকিং কোনো তাৎক্ষণিক ঘটনা নয়; বরং দীর্ঘদিনের পরিকল্পিত চক্রান্তের অংশ। জামায়াতে ইসলামীর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের অপচেষ্টা চালানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এহসানুল মাহবুব জুবায়ের জানান, বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামী আইনগত পদক্ষেপ নিচ্ছে। তিনি বলেন, এই ঘটনায় গভীর ষড়যন্ত্র রয়েছে এবং কারা এর পেছনে জড়িত, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চাওয়া হয়েছে।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে একটি অপ্রত্যাশিত পোস্ট দেখা যায়। ঘটনার পরপরই জামায়াতের সাইবার টিম অ্যাকাউন্টটি উদ্ধারে তৎপর হয়।

দলটির পক্ষ থেকে জানানো হয়, বিকেল ৫টার কিছু পর অ্যাকাউন্টটি সফলভাবে উদ্ধার করা হয় এবং অনাকাঙ্ক্ষিত পোস্টটি সরিয়ে ফেলা হয়। একই সঙ্গে বিষয়টি নিয়ে অপপ্রচার বন্ধে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জামায়াত নেতারা দাবি করেন, এ ধরনের অপপ্রচার ও সাইবার আক্রমণের মাধ্যমে নির্বাচনপূর্ব সময়ে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে।



ফেসবুক কর্নার