June 24, 2026, 1:34 pm
শিরোনাম :
নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেলো

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনও কোনও উন্নতি হয়নি। শারীরিক নানা জটিলতায় গত তিন দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে।
শনিবার (২৯ নভেম্বর) তার রোগমুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এছাড়াও ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নয়’ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার রাতে খালেদা জিয়ার খোঁজ নিতে মাঝরাতে হাসপাতালে যান মির্জা আব্বাস। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমরা দূরত্ব বজায় রেখে তার (খালেদা জিয়া) সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, আমাদেরকে চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উত্তর দিয়েছেন।

জানা গেছে, নানা রোগে আক্রান্ত প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ধারাবাহিক নিবিড় পর্যবেক্ষণে চলছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশ বিদেশের চিকিৎসক দল বরাবরের মত তাদের উচ্চমানের পেশাদারিত্ব ছাড়াও সর্বোচ্চ আন্তরিক সেবা দিয়ে যাচ্ছেন। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্রের পক্ষ থেকেও উন্নত চিকিৎসাসহ সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আকাঙ্ক্ষা ব্যক্ত করা হয়েছে।
তিনি বলেন, এমন সংকটকালে যেকোনও সন্তানের মতো মায়ের পাশে থাকার ও স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা তারও আছে। কিন্তু সেটি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।
রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালে দ্রুতই প্রতিক্ষার অবসান ঘটবে বলে আশা তারেক রহমান ও তার পরিবারের। দলীয় নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।
এদিকে তার স্বাস্থ্যের খোঁজখবর নিতে হাসপাতালে গিয়েছেন এনসিপির একটি প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী এবং হাসনাত আব্দুল্লাহ।



ফেসবুক কর্নার