June 24, 2026, 5:24 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

খুলনা-২ আসনে হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহর মতবিনিময় সভা

শেখ নাসির উদ্দীন খুলনা

খুলনা প্রতিনিধি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক খুলনা-২ আসনে মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী ও খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ২৪ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ভোটারদের সাথে মতবিনিময় ও জনসংযোগ করেছেন।
তিনি শের-এ-বাংলা রোড, আমতলা, সন্ধ্যা বাজার ও ময়লাপাতা এলাকায় ব্যবসায়ী, শ্রমজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি বলেন, “দলের নির্দেশেই আমি আপনাদের মাঝে এসেছি। আপনাদের দুঃখ-কষ্টের কথা সংসদে তুলে ধরবো। ইসলামী আন্দোলনের রাজনীতি জনকল্যাণে নিবেদিত—এখানে বৈষম্য বা দুর্নীতির কোনো স্থান নেই।”
মতবিনিময়কালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, আব্দুল মান্নান, দেলোয়ার হোসেন, মফিজুর রহমান লাবু, জাহিদ মোহাম্মদ কাউসার, শরিফুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার