April 24, 2026, 6:28 am
শিরোনাম :
গোবিন্দগঞ্জে বৈশাখী মেলার আড়ালে অনৈতিক কর্মকাণ্ড: প্রশাসনের অভিযানে আসর ভেঙে দেওয়া শিবপুরে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি: শিক্ষকের ওপর হামলা, আটক ২ দোয়ারাবাজারে মাদকসহ আটক মামুন, ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদণ্ড ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা

১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন

Reporter Name

মোঃ ইসমাইল হোসেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ভোটের তফসিল ঘোষণা করেন। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তা একযোগে সম্প্রচার করা হয়।

সিইসি বলেন, আগামী ২৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে। ৩০ ডিসেম্বর থেকে  ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। আর ১১ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবে। ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপীল নিষ্পত্তি করা হবে।
তিনি আরও বলেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০  জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ করা হবে। পরদিন থেকে প্রচারণার শুরু হবে। এই প্রচারণা ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত চলবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিভিন্ন কারণে এবারের নির্বাচন জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ নির্বাচন। প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে হওয়া একটি নতুন অভিজ্ঞতা। এছাড়া সংশ্লিষ্ট রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারেরও অনন্য সুযোগ



ফেসবুক কর্নার