October 6, 2026, 5:36 am
শিরোনাম :
চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার কলেজছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ, মুক্তিপণ আদায়ের দাবি শেখ হাসিনার কর্মকাণ্ডই তারেকের দিল্লি সফরে বড় চ্যালেঞ্জ

শেখ হাসিনার কর্মকাণ্ডই তারেকের দিল্লি সফরে বড় চ্যালেঞ্জ

অভয়নগর প্রতিবেদক

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর পরিকল্পনার প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৫ অক্টোবর) ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন-২০২৬’-এর ফাঁকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা ও তার লোকজন দিল্লিতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। তাদের সংযত রাখতে ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে ভারতেরও কোনো লাভ হচ্ছে না। তিনি শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের অভ্যুত্থান দমনের সময় প্রায় দুই হাজার বাংলাদেশি নাগরিককে হত্যার অভিযোগ করেন এবং তাকে ‘একজন সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা করেন।
ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশের অগ্রাধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে এবং কিছু ইতিবাচক লক্ষণও দেখা যাচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বকে ঢাকা-দিল্লি সম্পর্ক স্বাভাবিক করার পথে ‘বাধা’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ সব বিষয়ে আলোচনায় প্রস্তুত এবং পারস্পরিক আদান-প্রত্যাশা রয়েছে। তার ভাষ্য, বাংলাদেশ ঢাকায় বসে কাউকে ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে দেবে না এবং ভারতের কাছ থেকেও একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করে।



ফেসবুক কর্নার