August 20, 2026, 6:12 pm
শিরোনাম :
কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বিগ বসের ২০তম সিজনে মৌনী রায়, মিলেছে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব কুইন সুলিভানের সঙ্গে বিতর্ক, শাস্তির ঝুঁকিতে লিওনেল মেসি নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক হরমুজ প্রণালি থেকে আমিরাতভিত্তিক ট্যাংকার জব্দ করে ইরানে নিল বিপ্লবী গার্ড মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি, জানা গেল কারণ

এবার থ্রি-পিস পরে নাচের ভিডিও ভাইরাল: বিএনপি নেতাকে স্থায়ী বহিষ্কার

অভয়নগর প্রতিবেদক

সামাজিক যোগাযোগমাধ্যমে থ্রি-পিস পরে নাচের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বহিষ্কারপত্রে এ তথ্য জানানো হয়।
বহিষ্কারপত্রে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে বিএনপির প্রাথমিক সদস্যপদ এবং ১ নম্বর ওয়ার্ড সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, চলমান ফুটবল বিশ্বকাপে জাপানের বিপক্ষে ব্রাজিলের জয়ের পর মিন্টু থ্রি-পিস পরে নেচে উদ্‌যাপন করেন। সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
তবে উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, শুধু ভাইরাল ভিডিওর কারণে নয়; দলীয় শৃঙ্খলাভঙ্গসহ একাধিক অভিযোগ বিবেচনায় নিয়েই সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার