October 10, 2026, 11:11 pm
শিরোনাম :
ভারতের আন্দোলনরত তরুণদের পাশে থাকার ঘোষণা নাহিদের ফেসবুকে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজার গিয়েছিল তাজমিন তাজমিন হত্যা মামলায় দায় স্বীকার করে সুমনের আদালতে জবানবন্দি মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল-প্রতিমন্ত্রী শ্যামনগরে সার ডিলারশিপে যুবলীগ নেতার নামে বিএনপির জেলা কমিটির সুপারিশ, তৃণমূলে ক্ষোভ ডেঙ্গুতে আক্রান্ত সংগীতশিল্পী কৃষ্ণকলি, বাসায় চলছে চিকিৎসা বিদেশি শক্তির ইন্ধনে অস্থিরতা সৃষ্টির অভিযোগ বিজেপি সভাপতির পুত্রসন্তানের মা হওয়ার খবর ঘিরে আলোচনায় নীলম মুনির ভারতে ‘কালো জরুরি অবস্থা’ জারির অভিযোগ আপ নেতাদের প্রশ্ন ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল, ক্ষুব্ধ হাসনাত আব্দুল্লাহ

মানিকগঞ্জে যমুনার ভাঙনে নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে মাদ্রাসা

শাহিন মিয়া

 মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীর তীব্র স্রোত ও আকস্মিক ভাঙনের মুখে পড়েছে চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসা। নদীগর্ভে বিলীন হওয়ার চরম ঝুঁকিতে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানটির মূল ভবনের একেবারে কাছাকাছি চলে এসেছে নদী। ইতোমধ্যে মাদ্রাসার সীমানাপ্রাচীর ও সামনের একটি বড় অংশ নদীগর্ভে ধসে পড়েছে।

স্থানীয় সূত্র ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত কয়েকদিন ধরে যমুনা নদীর তীব্র স্রোতে ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। হঠাৎ ভাঙনের গতি বেড়ে যাওয়ায় চরকালিকাপুর শুকুরিয়া দাখিল মাদ্রাসার মূল ভবন এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে। পরিস্থিতি জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় স্থানীয় প্রশাসনের নির্দেশে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।

যেকোনো সময় পুরো ভবনটি নদীতে ধসে পড়তে পারে—এমন আশঙ্কায় প্রশাসনের তত্ত্বাবধানে মাদ্রাসার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমাদের চোখের সামনেই মাদ্রাসার সীমানাদেওয়াল নদীতে বিলীন হয়ে গেল। মূল ভবনটি রক্ষা করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শিক্ষার্থীদের পড়াশোনা এবং মাদ্রাসার ভবিষ্যৎ নিয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি।”

স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসা সংশ্লিষ্টরা নদীভাঙন রোধে এবং আশপাশের স্থাপনা রক্ষায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও স্থায়ী হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভাঙনের পরিধি আরও বৃদ্ধি পেয়ে আশপাশের ঘরবাড়ি ও ফসলি জমিও নদীগর্ভে বিলীন হতে পারে।



ফেসবুক কর্নার