June 25, 2026, 2:18 am
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া-হাদির খোঁজ নিলেন মির্জা ফখরুল

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চ মুখপাত্র ও ঢাকা-৮ সংসদীয় স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির শারীরিক পরিস্থিতির খবর নেন তিনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ১১ টা ২০ মিনিট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান মির্জা ফখরুল। এ সময় তার সাথে সাথে ছিলেন বিএনপি স্হায়ী কমিটি সদস্য অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে, ঢাকায় সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আসন্ন নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব।
সম্ভাব্য প্রার্থী হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার (১৩ ডিসেম্বর) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন বলেও জানান মির্জা ফখরুল।

উল্লেখ্য, আজ দুপুরে বিজয়নগরে একটি মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়।



ফেসবুক কর্নার