October 6, 2026, 10:20 am

প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে মানিকগঞ্জে  বিএনপির ব্যাপক কর্মসূচি

শাহিম মিয়া

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​শনিবার (১৮ জুলাই) ঘিওর উপজেলা দলীয় কার্যালয় ও ঘিওর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য জনাব এস এ জিন্নাহ কবির।
​আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমপি জনাব এস এ জিন্নাহ কবির বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী ও দেশনেতা জনাব তারেক রহমানের নির্বাচনী ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তিনি আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন। তারই অংশ হিসেবে আজকে ঘিওরসহ মানিকগঞ্জ জেলার প্রতিটি অঞ্চলে এই চারা রোপণ ও বিতরণ কর্মসূচি একযোগে শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতিকর প্রভাব থেকে প্রিয় জন্মভূমিকে বাঁচাতে হলে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।”
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সভাপতি কাজী মোস্তফা দিপু এবং ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মারিকুজ্জামান মানিক।
এ সময় জেলা ও উপজেলার বিএনপি এবং এর অঙ্গসংগঠন—ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
​উদ্বোধনী বক্তব্য শেষে উপস্থিত নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে বিভিন্ন উন্নত জাতের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আগত বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-সবল বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রত্যেক নাগরিকদের অনুরোধ জানান।



ফেসবুক কর্নার