October 6, 2026, 9:02 am

বিজয়কে প্রতিদিন ১০-১৫ বার ‘ভালোবাসি’ বলেন রাশমিকা

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবারাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন ও সম্পর্ক নিয়ে এক সাক্ষাৎকারে কথা বলেছেন তারা। বিজয় জানান, সম্পর্কের ক্ষেত্রে তারা অনেক বেশি পরিণত এবং রাশমিকা প্রতিদিন তাকে ১০ থেকে ১৫ বার ‘আই লাভ ইউ’ বলেন।
বিজয় বলেন, রাশমিকা নিয়মিত ভালোবাসার বিষয়টি নিশ্চিত করেন এবং তার মতে, ‘ভালোবাসি’ বলা গুরুত্বপূর্ণ। ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর শুভঙ্কর মিশ্রের নেওয়া ওই সাক্ষাৎকারে কথা বলার সময় দুজনকে পরস্পরের পা দিয়ে স্পর্শ করে থাকতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে বিজয় বলেন, কোনো না কোনোভাবে শারীরিক স্পর্শ তাদের মধ্যে সবসময় থাকে এবং এটিই তাদের ভালোবাসার ধরন।
দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে সিনেমায় অভিনয় করেছেন বিজয় ও রাশমিকা। ‘রানাবালি’ নামের সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন এই তারকা জুটি।



ফেসবুক কর্নার