November 19, 2026, 10:51 am
শিরোনাম :
কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ও এমপির ক্লিনিকে হামলা-অগ্নিসংযোগ আ.লীগ আবারও হত্যার রাজনীতি শুরু করেছে: রিজভী

বহিষ্কৃত বিএনপি নেতা আখতারুজ্জামান যোগ দিলেন জামায়াতে

Reporter Name

অনলাইন ডেস্ক

বিএনপি থেকে বহিস্কৃত অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান জামাতে যোগ দিয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে ঢাকার মগবাজারে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির শফিকুর রহমানের উপস্থিতিতে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
দলটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শের গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের অবিচল অবস্থানের প্রতি আস্থাও জানান। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।
বিষয়টি নিশ্চিত করে আখতারুজ্জামান বলেন,’আমি জামায়াতে যোগ দিয়েছি কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নেব না।

তিনি আরও বলেন, তারেক রহমান বলেছেন জামায়াত লাখ লাখ লোক মেরেছে। তার এই বক্তব্যের জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী। তাদের পাশে থাকা দরকার’।



ফেসবুক কর্নার