July 26, 2026, 10:43 pm
শিরোনাম :
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’ ছবিতে যোগ দিচ্ছেন ক্যাটরিনা? ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের সন্তান রেখে প্রবাসীর স্ত্রী নিখোঁজরে অভিযোগ আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়ের পর বোলিংয়ে উজ্জ্বল সাকিব

অভয়নগর প্রতিবেদক

 

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) এক ম্যাচ পরেই জয়ের ধারায় ফিরেছে জাফনা কিংস। এই দলের হয়েই খেলছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়। ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন হৃদয়, সাকিবও ঝুলিতে পুরেছেন একটি উইকেট। জাফনা পেয়েছে ৯৩ রানের বিশাল জয়।
রোববার (২৬ জুলাই) রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা।

দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন কামিল মিশারা ও আভিশকা ফার্নান্দো। ৭৭ বলে ১২৯ রানের উদ্বোধনী জুটি উপহার দেন দুজন। মিশারা চার ছক্কা ও ছয় চারে ৫৩ বলে করেন ৭৮ রান। ১০ চার ও দুই ছক্কায় ৩৬ বলে ৬৬ রান করেন আভিশকা।
ত্রয়োদশ ওভারে আভিশকার বিদায়ের পর, তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন হৃদয়। শুরুতে সিঙ্গল নিয়ে খেলেন তিনি। এক পর্যায়ে তার রান ছিল ১৪ বলে ১৪।

১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির লো ফুল টস ডেলিভারি ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মেরে প্রথম বাউন্ডারির দেখা পান হৃদয়। শেষ ওভারে থুশারার প্রথম বলে চমৎকার শটে ফাইন লেগ দিয়ে আরেকটি চার মারেন তিনি। এই ওভারে তিনি দুই রান করে নেন তিনবার, এরপর শেষ বলে ওই ছক্কা। মোট ২০ রান আসে শেষ ওভারে।
এদিন দুই চার ও এক ছক্কায় ২১ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন হৃদয়। শেষ পর্যন্ত ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রামে থামে জাফনা।
জাফনার হয়ে খেলা বাংলাদেশের আরেক ক্রিকেটার সাকিব আল হাসানকে এ দিন ব্যাটিংয়ে নামতে হয়নি। তবে ৩ ওভার বোলিং করে ১৮ রানে ১টি উইকেট পেয়েছেন তিনি। জাফনার বোলিং তাণ্ডবে শেষ পর্যন্ত ১০৬ রানেই গুটিয়ে যায় ক্যান্ডি।
উল্লেখ্য, লঙ্কা প্রিমিয়ার লিগের চলতি আসরে সাকিবের এটি চতুর্থ ম্যাচ, হৃদয়ের প্রথম।



ফেসবুক কর্নার