August 16, 2026, 6:06 pm
শিরোনাম :
মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ডেমরায় ২টি বোমা সদৃশ বস্তু উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট বংশালে গোডাউনে আগুন, পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম ফায়ার সার্ভিস ডিসি-এসপি নিরপেক্ষ না হলে বিদায় : আমির হামজা তিন দিনে কমেছে লোডশেডিং, ফিরছে স্বস্তি; স্থায়ী সমাধানের দাবি বিদ্যুৎ-জ্বালানি সংকটের পূর্ণ সুফল পেতে লাগতে পারে দুই বছর: অর্থমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা ইলিয়াস  বিগত সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে : স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম! অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ

বিগত সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতি হয়েছে : স্বাস্থ্য মন্ত্রী

সোহরাব হোসেন রাজু স্টাফ রিপোর্টার কালিগঞ্জ ঝিনাইদহ

আকস্মিক পরিদর্শনে ঝিনাইদহে এসে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। রোববার দুপুর ২টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বিগত সময়ে স্বাস্থ্য খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতের বিদ্যমান সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তিনি জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এর আগে মন্ত্রী মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মন্ত্রী নিজেই চিকিৎসক ও নার্সদের উপস্থিতি পরিদর্শন করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসাসেবার বিষয়ে তাদের খোঁজখবর নেন। হাসপাতালের খাবারের মান যাচাই করতে তিনি নিজে খাবার পরীক্ষা করেন। এ ছাড়া হাসপাতালের বাথরুমসহ বিভিন্ন ছোটখাটো বিষয়ও সরেজমিনে দেখেন। প্রায় এক ঘণ্টা ধরে হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসক সংকট নিরসনে সরকার দ্রুত পদক্ষেপ নিচ্ছে। স্বাস্থ্য খাতকে আরও গতিশীল করতে নতুন করে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে ১৫১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নারীদের জন্য ২০টি পৃথক শয্যা, শিশুদের জন্য ১৫টি বিশেষায়িত বেড এবং কিডনি ডায়ালাইসিসের জন্য পাঁচটি মেশিন রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি উন্নত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে জেলা সদরের মতো চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল মামুন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিকেল ৩টার দিকে মন্ত্রী ঝিনাইদহের উদ্দেশে কালীগঞ্জ ত্যাগ করেন।



ফেসবুক কর্নার