August 17, 2026, 8:21 pm
শিরোনাম :
ট্রেনের ঘটনায় গ্রেপ্তার অন্য অন্তরা, বিভ্রান্তিতে অভিনেত্রী চিকিৎসার কথা বলে নারীকে ডেকে অতঃপর ৬ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের নেটিজেনরা: আমার বাবার ক্রাশ ছিলেন, এখন আমার ক্রাশ! কথা বলার জায়গা সংকুচিত হচ্ছে, ঠেকাতে সবাইকে ভূমিকা রাখতে হবে: নাহিদ বিয়ের অনুষ্ঠানে ‘খদরে’ খাসি না পেয়ে বিয়ে না করে চলে গেলেন জামাই মা ও নবজাতকের চিকিৎসায় বাজেট বৃদ্ধির দাবি অভিনেত্রী নাবিলার শেখ হাসিনা ভারতে কোন স্ট্যাটাসে আছেন তা এখনো ক্লিয়ার আমরা জানি না: চিফ প্রসিকিউটর টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

টাইগারদের প্রশংসায় ভাসাল চেন্নাই সুপার কিংস

অভয়নগর প্রতিবেদক

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেছে টাইগাররা।
বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়ের পর টাইগার ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস (সিএসকে)।
ঐতিহাসিক এই জয়ে অসামান্য অবদান রাখা বাংলাদেশের তিন তারকা—পেসার হাসান মাহমুদ, ওপেনার তানজিদ হাসান তামিম এবং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ছবি নিজেদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে সম্মান জানিয়েছে সিএসকে। ফেসবুক পোস্টে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এসেছে অত্যন্ত দারুণ ও দাপুটে ভঙ্গিতে।
উল্লেখ্য, বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি চেন্নাই সুপার কিংসের আগ্রহ ও আন্তরিকতা নতুন নয়। এর আগে দলটির জার্সিতে আইপিএল মাতিয়েছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার মাটিতে এমন চোখধাঁধানো জয়ের পর বিশ্ব ক্রিকেটের বিভিন্ন মহল থেকেই টাইগারদের প্রশংসায় ভাসানো হচ্ছে



ফেসবুক কর্নার