August 20, 2026, 6:48 pm
শিরোনাম :
ফ্লোরিডায় চলন্ত গাড়িতে ঝগড়া, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সুনেরাহর রহস্যময় পোস্ট, ‘মানুষরূপী বহুরূপী’ থেকে দূরে থাকার প্রার্থনা বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি কান উৎসবের অদেখা ছবিতে নতুন সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বিগ বসের ২০তম সিজনে মৌনী রায়, মিলেছে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব কুইন সুলিভানের সঙ্গে বিতর্ক, শাস্তির ঝুঁকিতে লিওনেল মেসি

বিগ বসের ২০তম সিজনে মৌনী রায়, মিলেছে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব

অভয়নগর প্রতিবেদক

জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম সিজন ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন মৌসুম শুরু হওয়ার কথা রয়েছে। বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন বলিউড অভিনেতা সালমান খান। সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় এবার আলোচনায় এসেছে ‘নাগিন’খ্যাত বাঙালিকন্যা অভিনেত্রী মৌনী রায়ের নাম। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

বিবিটকের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, ‘বিগ বস ২০’-এ অংশ নেওয়ার জন্য নির্মাতারা মৌনী রায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। তাকে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে এই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। মৌনীর সম্ভাব্য অংশগ্রহণের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আলোচনা শুরু হয়েছে। দর্শকদের একাংশ মনে করছেন, জনপ্রিয় এই অভিনেত্রীর অংশগ্রহণ অনুষ্ঠানটির আকর্ষণ আরও বাড়াতে পারে।

মৌনী রায় ছাড়াও সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় মাহি ভিজ, গীতা বসরা, সুনীল পাল ও শোয়িক চক্রবর্তীর নাম শোনা যাচ্ছে। এ ছাড়া এলনাজ নোরৌজি ও মেরি কমের সঙ্গেও নির্মাতারা যোগাযোগ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সম্প্রতি নতুন সিজনের প্রোমোও প্রকাশ করা হয়েছে। সেখানে ‘এক্সট্রা জীবন দান’ এবং সালমান খানের নিজস্ব ভঙ্গিতে ‘তথাস্তু’ শব্দ ব্যবহারের মাধ্যমে নতুন চমকের ইঙ্গিত দেওয়া হয়েছে। সালমান খানও জানিয়েছেন, এবার শুধু খেলা নয়, খেলার ধরনেও পরিবর্তন আসবে। নতুন নিয়ম কীভাবে কাজ করবে, তা অনুষ্ঠান শুরু হলে জানা যাবে।



ফেসবুক কর্নার