August 20, 2026, 6:48 pm
শিরোনাম :
ফ্লোরিডায় চলন্ত গাড়িতে ঝগড়া, স্বামীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ সুনেরাহর রহস্যময় পোস্ট, ‘মানুষরূপী বহুরূপী’ থেকে দূরে থাকার প্রার্থনা বিপিএলের শেষ দুই আসরে বিসিবির ৪০ কোটি টাকা ক্ষতি কান উৎসবের অদেখা ছবিতে নতুন সাজে নজর কাড়লেন ঐশ্বরিয়া রাই বচ্চন কাবিননামায় বর-কনের আগের বিয়ে ও সন্তানের তথ্য যুক্ত করতে আইনি নোটিশ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষ ভালো, মল্লিকার মন্তব্যে ‘দ্য ট্রেইটর্সে’ আলোচনা কারাগারে ফিরেছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি বিগ বসের ২০তম সিজনে মৌনী রায়, মিলেছে মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব কুইন সুলিভানের সঙ্গে বিতর্ক, শাস্তির ঝুঁকিতে লিওনেল মেসি

আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী

ইসমাইল হোসেন

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে দলীয় চেয়ারম্যানের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা মেনে নেতাকর্মীদের কাজ করতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এর আগে সন্ধ্যায় বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সংগঠিত করার লক্ষ্যে রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতাদের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ধারাবাহিকভাবে বিভিন্ন জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে এ ধরনের বৈঠক করছেন দলের চেয়ারম্যান। বৈঠকে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।



ফেসবুক কর্নার