August 21, 2026, 3:24 pm
শিরোনাম :
রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী ১১ মাসে ডাকসুতে যা করেছি, ১০৫ বছরেও কেউ পারেনি: সাদিক কায়েম কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, ঘনিষ্ঠ সূত্রের দাবি ভিত্তিহীন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর শপথ গ্রহণ শপথ নিলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখা হলেও কথা বলেন না ঐশ্বরিয়া ও রানী মুখার্জি জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার পুরোনো পথেই হাঁটছে: শফিকুল ইসলাম মাসুদ মিসবাহ আরশাদ হলেন ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ আট মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে মেরিন তন্দলিয়ে কাভারৎস্খেলিয়ার হাতেই ২০২৬ ব্যালন ডি’অর দেখতে চান টনি ক্রুস

কারিনা কাপুরের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, ঘনিষ্ঠ সূত্রের দাবি ভিত্তিহীন

অভয়নগর প্রতিবেদক

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান আবারও মা হতে যাচ্ছেন—সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। স্বামী সাইফ আলি খানের সঙ্গে তৃতীয় সন্তানের আগমন ঘিরে শুরু হওয়া এই আলোচনার সূত্রপাত একটি ভিডিওকে কেন্দ্র করে। ভিডিওতে টিমের সদস্যদের সঙ্গে গাড়ির দিকে যাওয়ার সময় এক সহযোগীকে কারিনার সামনে ছাতা ধরে থাকতে দেখা যায়। এরপরই নেটিজেনদের একাংশের মধ্যে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা তৈরি হয়।
ভিডিওটির দৃশ্য দেখে কেউ কেউ ধারণা করেন, কারিনা হয়তো শরীরের পরিবর্তন আড়াল করতেই ছাতার আড়ালে যাচ্ছিলেন। তবে অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে। সূত্রটির দাবি, কারিনা অন্তঃসত্ত্বা নন। ক্যামেরার বিশেষ অ্যাঙ্গেল, পোশাকের ধরন কিংবা সাম্প্রতিক ছুটিতে খাওয়াদাওয়ার কারণে তাঁর শারীরিক গঠন ভিডিওতে কিছুটা ভিন্ন মনে হতে পারে। তাই ওই ভিডিওকে অন্তঃসত্ত্বা হওয়ার প্রমাণ হিসেবে দেখার কোনো সুযোগ নেই।
সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দুই সন্তান তৈমুর ও জেহ। গত ১৬ আগস্ট সাইফের ৫৬তম জন্মদিন উপলক্ষে পরিবারসহ সমুদ্রসৈকতে ছুটি কাটিয়ে ফিরেছেন তাঁরা। এর আগে এক সাক্ষাৎকারে কারিনা জানিয়েছিলেন, ষাটোর্ধ্ব বয়সে সাইফ আবার বাবা হন—এমনটা তিনি চান না। দুই সন্তানকে নিয়ে বর্তমানে তাঁরা পারিবারিক জীবন উপভোগ করছেন। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন সন্তানের গুঞ্জন আপাতত নিশ্চিত কোনো তথ্যের ভিত্তিতে নয়।



ফেসবুক কর্নার