August 21, 2026, 5:37 pm
শিরোনাম :
বিতর্কে জড়ানো ‘টক্সিক’ কাটছাঁট ছাড়াই পেল সেন্সর ছাড়পত্র নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের রাষ্ট্রপতি মির্জা ফখরুল এখন পুরো বাংলাদেশের: তাসনিম জারা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের শুভেচ্ছা বিএনপি এক ঢিলে দুই পাখি মারল: উমামা ফাতেমা নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির শনিবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি বিশ্বকাপ ফাইনালের সংঘর্ষে আর্জেন্টিনার পাঁচ সদস্য শাস্তির মুখে মির্জা ফখরুলকে নতুন দায়িত্বে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন রাষ্ট্রপতির শপথ শেষে বঙ্গভবন ছাড়লেন প্রধানমন্ত্রী

নারীদের নিয়ে কুরুচিকর মন্তব্যে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী শ্বেতা তিওয়ারির

অভয়নগর প্রতিবেদক

সামাজিকমাধ্যমে নারীদের উদ্দেশে কুরুচিকর ও অবমাননাকর মন্তব্যের প্রবণতা নিয়ে সরব হয়েছেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তাকে লক্ষ্য করে করা আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন, শিক্ষিত ও সম্ভ্রান্ত পরিবারের পুরুষরাও কীভাবে প্রকাশ্যে একজন নারীকে এতটা অসম্মানজনক ভাষায় আক্রমণ করতে পারেন।

সামাজিকমাধ্যমে তারকাদের নিয়ে আলোচনা-সমালোচনা নতুন কিছু নয়। তবে অনেক সময় সেই সমালোচনা সীমা ছাড়িয়ে ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর মন্তব্যে রূপ নেয়। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এমন প্রবণতা বেশি দেখা যায়। বিষয়টি সামনে এনে প্রতিবাদ জানিয়েছেন শ্বেতা তিওয়ারি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি তার উদ্দেশে করা কয়েকটি আপত্তিকর মন্তব্যের স্ক্রিনশট প্রকাশ করেন। পাশাপাশি সামাজিকমাধ্যমে নারীদের নিয়ে এমন ভাষার ব্যবহার কীভাবে স্বাভাবিক হয়ে উঠছে, তা নিয়েও প্রশ্ন তোলেন।

শ্বেতার বক্তব্য, সামাজিকমাধ্যমে কোনো নারীকে হেনস্তা কিংবা অপমান করা যেন অনেকের কাছে স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। একজন নারীর বয়স, পেশা কিংবা সামাজিক পরিচয়—কোনোটিই তাকে অসম্মান করার লাইসেন্স হতে পারে না। তার মতে, যে কোনো বয়স ও পেশার নারীই এখন এ ধরনের আক্রমণের শিকার হচ্ছেন। শ্বেতা শুধু সামাজিকমাধ্যমের ট্রোলদের সমালোচনা করেই থেমে থাকেননি; যারা এ ধরনের মন্তব্য করেন, তাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধ নিয়েও প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন, নিজেদের পরিবারে স্ত্রী, মা, মেয়ে কিংবা বোন থাকার পরও কীভাবে অন্য একজন নারীর সঙ্গে কথা বলার সময় এতটা অবমাননাকর ভাষা ব্যবহার করা সম্ভব? মতের অমিল কিংবা সমালোচনা থাকতেই পারে, কিন্তু সেটিকে ব্যক্তিগত আক্রমণ বা অশালীন ভাষা ব্যবহারের পর্যায়ে নিয়ে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন অভিনেত্রী।



ফেসবুক কর্নার