August 22, 2026, 10:32 am
শিরোনাম :
দেয়ালজুড়ে ছেলের আঁকিবুঁকি, পরীর কাছে এটাই ‘ছেলেবেলা’ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, কাজের গতি বাড়াতেই সিদ্ধান্ত: শামা ওবায়েদ দৈনিক অভয়নগরে সংবাদ প্রকাশের পর ওমান থেকে দেশে ফিরলেন অসহায় সুমি জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীরা স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রোদমাখা বিকেলের ছবি নিয়ে নেটিজেনদের নজর কাড়লেন স্পর্শিয়া ইয়েমেন-সোমালিয়া উপকূলে জলদস্যুদের কবলে দুই জাহাজ হলিউড স্টাইলে কাজের অভিজ্ঞতা, ‘শিকারি’ নিয়ে উচ্ছ্বসিত জায়েদ খান শাড়ি-টিপ পরে ফ্ল্যাটে ঢুকে বিমানবালাকে ধর্ষণের অভিযোগ,

পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, কাজের গতি বাড়াতেই সিদ্ধান্ত: শামা ওবায়েদ

মোঃ ইসমাইল হোসেন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়ানো এবং দায়িত্ব ভাগ করে কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
দুই প্রতিমন্ত্রী প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গত ১৭ বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি কাজ হয়েছে। এর মধ্যে প্রায় তিনটি নতুন উইং চালু করা হয়েছে। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যা আগে ছিল না। এসব কাজের পরিধি বিবেচনায় নিয়ে মন্ত্রণালয়ের কার্যক্রম আরও গতিশীল করতে টিমওয়ার্কের ভিত্তিতে কাজ করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর এ দায়িত্ব পালনে তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। তাই কাজের সুবিধা ও গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, সে অনুযায়ী সবাই সমন্বিতভাবে দায়িত্ব পালন করবেন। মক্কা প্যাক্ট প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, কোনো বহুপাক্ষিক সংস্থা বা জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ ও জনগণের স্বার্থই প্রধান বিবেচ্য হবে। এ ধরনের সিদ্ধান্ত সরকারই নেবে এবং কোনো সিদ্ধান্ত হলে দেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।



ফেসবুক কর্নার