August 22, 2026, 1:42 pm
শিরোনাম :
কাঁচপুরে যাত্রীবাহী বাসে গাঁজাসহ, চালক-হেলপার গ্রেপ্তার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর আগে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: পীর সাহেব চরমোনাই স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা রাজপথ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব: রুহুল কবির রিজভীর  সড়কে দুই বছরের শিশুকে ফেলে যাওয়ার অভিযোগ, দেয়ালজুড়ে ছেলের আঁকিবুঁকি, পরীর কাছে এটাই ‘ছেলেবেলা’ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী, কাজের গতি বাড়াতেই সিদ্ধান্ত: শামা ওবায়েদ

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর আগে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর

মোঃ ইসমাইল হোসেন

দেশের স্বাস্থ্যসেবাকে সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা নিয়ে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালন পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রাথমিক পর্যায়ে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল মূল্যায়নের পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সভায় প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সমন্বিত ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়। রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্য নিরাপদে সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার পাশাপাশি এটি সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়।



ফেসবুক কর্নার