August 22, 2026, 4:13 pm
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানাল ইসি কলকাতার হোটেল অগ্নিকাণ্ডে সাংবাদিকসহ ছয় বাংলাদেশির মরদেহ দেশে জেন-জি’র মন জয়ে ইনস্টাগ্রামে রিলস ও অনানুষ্ঠানিক কনটেন্টে মোদি ভিন্নমত মানেই শত্রুতা নয়, সহনশীলতার আহ্বান বাঁধনের কাঁচপুরে যাত্রীবাহী বাসে গাঁজাসহ, চালক-হেলপার গ্রেপ্তার ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর আগে পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত: পীর সাহেব চরমোনাই স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্নআয়ের রোগীরা সারে সরকারের ভর্তুকির অর্থে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ সম্ভব: কৃষি কর্মকর্তা রাজপথ থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব: রুহুল কবির রিজভীর 

ঠাকুরগাঁও-১ আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচনের কথা জানাল ইসি

মোঃ ইসমাইল হোসেন

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য হওয়ায় সেখানে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন আয়োজনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২২ আগস্ট) ইসির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আসনটি শূন্য ঘোষণা হওয়ায় এখন আইন ও বিধি পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংবিধান ও সংশ্লিষ্ট নির্বাচনী বিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন আয়োজন করা হবে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে থাকায় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য অযথা সময় নেওয়া হবে না। দ্রুত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।
ইসি সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব গ্রহণের পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। এ বিষয়ে সংসদ সচিবালয় থেকে সংশ্লিষ্ট চিঠি নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে আসন শূন্য হওয়ার বিষয়টি গেজেট আকারে প্রকাশসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এরপর উপনির্বাচনের তফসিল ও অন্যান্য কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



ফেসবুক কর্নার