October 13, 2026, 6:39 am
শিরোনাম :
নিউইয়র্কে শাকিব-দীঘির সাক্ষাৎ, নতুন সিনেমা নিয়ে কৌতূহল ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা ড্রামার ডিকিউ মিথুনের স্বপ্নপূরণ মুক্তির আগে ‘রণবাগী’ প্রচারে থালাপতি বিজয়ের সঙ্গে দুই তারকা আল নাসরের জয়ে গোল করে হাজারের আরও কাছে রোনালদো ভোটের প্রতীকে জান্নাত নয়, নেতৃত্ব নির্বাচনে সতর্কতার আহ্বান চকবাজারে মনজুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, সতর্কতার আহ্বান তাজমিন হত্যা তদন্তে জিজ্ঞাসাবাদ, ৫৪ ধারায় কারাগারে রাজু মৌলভীবাজারে চা বিক্রেতা হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড প্রাক্তন স্ত্রীর বিয়েতে দায়িত্ব পালন করে আলোচনায় টোবি ম্যাগুয়ার যন্তর মন্তরে বিক্ষোভ-সমাবেশ নিষিদ্ধ করল দিল্লি পুলিশ

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ ফেরানোর উদ্যোগ

মোঃ ইসমাইল হোসেন

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে নয়জনের মরদেহ। বাকি সাতজনের মরদেহও দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে ফেরত আসা নয় বাংলাদেশির মরদেহ গ্রহণের পর তিনি এসব কথা বলেন। এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনায় সরকার গভীরভাবে মর্মাহত। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, আপাতত নয়জনের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বাকি সাতজনের মরদেহও দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। তিনি জানান, নিহতদের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। একই সঙ্গে নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং মরদেহ শনাক্তকরণসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ সময় বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নিহত প্রবাসীদের মরদেহ তাঁদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ওয়ারিশদের তালিকা সংগ্রহের কাজ চলছে। কিছু পরিবারের ওয়ারিশদের তালিকা এখনো পাওয়া যায়নি। তালিকা পাওয়া গেলে সংশ্লিষ্ট পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা দেওয়ার ব্যবস্থা করা হবে। সরকারি উদ্যোগে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



ফেসবুক কর্নার