October 16, 2026, 8:20 am
শিরোনাম :
মেয়ের প্রথম জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন অপূর্ব মেরুদণ্ডে অস্ত্রোপচারের পর বাড়ি ফিরলেন নুসরাত ভারুচা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, ক্ষোভ জানালেন কিরণ রাও মুক্তির আগেই ‘দেশু ৭’-এর টিকিট বিক্রির আয় কোটি ছাড়াল রাজশাহী ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ আট লাগেজ উধাও বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ফিফা কাউন্সিলে ক্ষমা চাইলেন ইনফান্তিনো ত্রিদেশীয় সিরিজে ভালো খেলে এশিয়া কাপ-বিশ্বকাপের প্রস্তুতি চান মোসাদ্দেক ভিনির নিষেধাজ্ঞা নিয়ে ক্ষুব্ধ মরিনিও, বললেন ‘নির্লজ্জভাবে করছে’ সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশে আসছেন রোনান সুলিভান চার ম্যাচের নিষেধাজ্ঞা, রেফারিদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ভিনির

কুমিল্লায় চেকপোস্টে ১০ ইয়াবাসহ তিনজন আটকআমি তো চিনি

অলিউল্লাহ মাহমুদনগর কুমিল্লা

কুমিল্লার বাঙ্গরা উপজেলার ১২ নম্বর রামচন্দ্রপুর (উত্তর) ইউনিয়নের জায়েদ আলী মার্কেট চেকপোস্ট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এএসআই আল-আমিনের নেতৃত্বে অভিযানে গ্রাম পুলিশ জয়নাল আবেদিন সহযোগিতা করেন। এ সময় সন্দেহভাজন তিন ব্যক্তির কাছ থেকে মোট ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—দিগলদী (পশ্চিমপাড়া) এলাকার মৃত আব্দুল বারির ছেলে মো. কামাল (৩৫), তেঘুরিয়া পাড়া (মির্জাপুর) এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. ফয়সাল (২৪) এবং মির্জাপুর মধ্যপাড়া এলাকার আব্দুল কাদিরের ছেলে সফিকুল ইসলাম (২৫)। পুলিশের দাবি, কামালের কাছ থেকে দুই পিস, ফয়সালের কাছ থেকে চার পিস এবং সফিকুল ইসলামের কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে জায়েদ আলী মার্কেট চেকপোস্ট এলাকায় তল্লাশি চালানো হয়। অভিযানে ইয়াবাসহ তিনজনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বাঙ্গরা বাজার থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা, পরিবহন ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার