October 16, 2026, 7:03 am
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলে মোতায়েন ৩৪০০ কোস্ট গার্ড সদস্য কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত পুলিশ, গুজব ছড়ানোয় সতর্কতা সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, অতিরিক্ত ভাড়ায় ফিরলেন ৫০ ওমরাহযাত্রী শিক্ষকদের দুর্নীতি নিয়ে উদ্বেগ, শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্তের আশঙ্কা তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ

বিস্কুটের প্রলোভনে শিশুকে নির্যাতনের অভিযোগ

মোঃ মামুন, মনপুরা (ভোলা) প্রতিনিধি

ভোলার মনপুরায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে নির্যাতনের অভিযোগে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার কিশোরকে আইন অনুযায়ী বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত কিশোর শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে নিজ বসতঘরে নিয়ে যায় এবং সেখানে দরজা বন্ধ করে দেয়। শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে অসুস্থ অবস্থায় দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় কয়েকজন ব্যক্তি বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা করেন বলে পরিবারের অভিযোগ। তবে কোনো সমাধান না হওয়ায় শিশুটির মা মনপুরা থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে। রোববার দুপুর ১২টার দিকে তাকে বরিশাল শিশু আদালতে সোপর্দ করা হয়। একই সঙ্গে শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আইন অনুযায়ী আদালতে পাঠিয়েছে এবং শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।



ফেসবুক কর্নার