October 16, 2026, 7:03 am
শিরোনাম :
দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলে মোতায়েন ৩৪০০ কোস্ট গার্ড সদস্য কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত পুলিশ, গুজব ছড়ানোয় সতর্কতা সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, অতিরিক্ত ভাড়ায় ফিরলেন ৫০ ওমরাহযাত্রী শিক্ষকদের দুর্নীতি নিয়ে উদ্বেগ, শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্তের আশঙ্কা তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে জুতার মালা পরিয়ে গণশাস্তি

সোহরাব হোসেন রাজু স্টাফ রিপোর্টার কালিগঞ্জ ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রীদের সঙ্গে অশালীন অঙ্গভঙ্গি ও আচরণের অভিযোগে সুমন হোসেন (৩৩) নামে এক যুবককে আটক করে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কুমারহাটি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন হোসেন কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
স্থানীয়দের অভিযোগ, সুমন দীর্ঘদিন ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের উদ্দেশ করে বিভিন্ন ধরনের অশালীন অঙ্গভঙ্গি ও আচরণ করে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর সোমবার তাকে মাদ্রাসা এলাকার কাছ থেকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজন, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয় বলে একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে। কুমারহাটি গ্রামের বাসিন্দা ও মাদ্রাসার এক শিক্ষার্থীর অভিভাবক মশিয়ার রহমান বলেন, সন্তানদের নিরাপদ পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করাই অভিভাবকদের প্রত্যাশা। এ ধরনের আচরণের অভিযোগ দীর্ঘদিনের হওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছিল বলেও জানান তিনি।
তবে অভিযুক্ত সুমন হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়রা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। উল্লেখ্য, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন নিজের হাতে তুলে নিয়ে শাস্তি দেওয়ার পরিবর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা উচিত।



ফেসবুক কর্নার