November 19, 2026, 6:03 am
শিরোনাম :
সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা চট্টগ্রামে পুলিশ লাইন্সের সামনে থেকে পিকআপ চুরি, উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ বক্স ও অ্যাম্বুলেন্স সহায়তা কেন্দ্র চালু আ. লীগের সহিংসতার বিরুদ্ধে ঢাবিতে ছাত্রদলের লিফলেট বিতরণ

এশিয়ান গেমসে বাংলাদেশের নেতৃত্বে লিটন

অভয়নগর প্রতিবেদক

২০তম এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারুণ্য ও অভিজ্ঞতার সমন্বয়ে গড়া এই দলের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে। তাঁর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। এশিয়ান গেমসের ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই দল।

দলে ব্যাটিং বিভাগে রয়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমনের মতো পরিচিত ক্রিকেটার। মিডল অর্ডারে থাকছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। অলরাউন্ডার হিসেবে দলে রয়েছেন শেখ মেহেদী হাসান ও সাইফ উদ্দিন। অভিজ্ঞতা ও বৈচিত্র্যনির্ভর বোলিং আক্রমণে জায়গা পেয়েছেন রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড হলো—লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।



ফেসবুক কর্নার